আদালত প্রতিবেদক
আপডেট: ২০২১-০৭-১৮ , ০৭:৩৩ পিএম
ছবি: সিটিজেন নিউজ
সুপ্রিমকোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের কর্মকর্তা কর্মচারীদের কোভিড-১৯ এর ভ্যাকসিন গ্রহণ করতে নির্দেশনা দেয়া হয়েছে। সুপ্রিমকোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবরের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।
স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, উপযুক্ত বিষয়ে নির্দেশিত হয়ে জানানো যাচ্ছে, সুপ্রিমকোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের যেসব কর্মকর্তা ও কর্মচারী এখনও কোভিড-১৯ এর ভ্যাকসিন গ্রহণ করেননি তাদের নিবন্ধন সম্পন্ন করে আগামী ৩১ জুলাইয়ের মধ্যে ভ্যাকসিন গ্রহণ করার জন্য নির্দেশ প্রদান করা হলো।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সুপ্রিমকোর্টের সব কর্মকর্তা ও কর্মচারীর ভ্যাকসিন গ্রহণ সম্পর্কিত টিকা কার্ড বা সনদ আগামী ১ আগস্ট হতে ৮ আগস্টের মধ্যে সংশ্লিষ্ট শাখার সুপারিন্টেনডেন্ট এবং বেঞ্চ অফিসারের মাধ্যমে সহকারী রেজিষ্ট্রার (প্রশাসন) এর দফতরে পাঠাবেন। এ সময়ের মধ্যে যুক্তিসঙ্গত কারণ ছাড়া ভ্যাকসিন গ্রহণ না করলে সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.