সিটিজেন নিউজ ডেস্ক
আপডেট: ২০২১-০৭-১৭ , ০৯:১৬ পিএম
ছবি: সিটিজেন নিউজ
বৈশ্বিক মহামারী করোনার ঊর্ধ্বগতি ঠেকাতে নিবন্ধন ছাড়াই গাজীপুরে আগামীকাল থেকে পোশাক শ্রমিকদের করোনা টিকা দেয়া হবে বলে জানিয়েছেন সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ খায়রুজ্জামান। সঙ্গে আনতে হবে অফিস আইডি ও জাতীয় পরিচয়পত্র।
আজ শনিবার (১৭ জুলাই) দুপুরে টিকাদানের অংশ হিসেবে গাজীপুরের সিভিল সার্জন ডাক্তার খায়রুজ্জামান মহানগরের কোনাবাড়ী এলাকায় কয়েকটি কারখানা পরিদর্শন করেন এবং কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন।
পরিদর্শন শেষে জেলা সিভিল সার্জন জানান, করোনার টিকা নেয়ার জন্য পোশাক শিল্পের সাথে সংশ্লিষ্ট সবাইকে অফিসের আইডি এবং জাতীয় পরিচয়পত্র সঙ্গে আনতে হবে। প্রতিদিন প্রায় ১০ হাজার শ্রমিক ও কর্মকর্তাদের টিকা প্রদান করা হবে। কাল রবিবার (১৮ জুলাই) সকাল ৯টায় এই কার্যক্রম উদ্বোধন করা হবে বলেও জানান তিনি।
বিশেষ করে পোশাক শিল্পের সাথে জড়িত প্রায় ২৫ লক্ষাধিক শ্রমিক ও কর্মকর্তাদের শতভাগ টিকার আওতায় আনার জন্য এই কার্যক্রম।
এদিকে, নভেল করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় ২০৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় দেশে প্রাণহানির সংখ্যা দাঁড়ালো ১৭ হাজার ৬৬৯ জনে। গত ২৪ ঘণ্টায় করোনায় শনাক্ত হয়েছেন ৮ হাজার ৪৮৯ জন। এ নিয়ে দেশে করোনায় শনাক্তের সংখ্যা দাঁড়ালো ১০ লাখ ৯২ হাজার ৪১১ জন।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.