'সিটি কর্পোরেশনে মডার্নার টিকা, জেলা-উপজেলায় সিনোফার্ম'

 নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২১-০৭-১২ , ০২:০৯ পিএম

'সিটি কর্পোরেশনে মডার্নার টিকা, জেলা-উপজেলায় সিনোফার্ম' ছবি: সিটিজেন নিউজ

আগামীকাল মঙ্গলবার থেকে দেশের সিটি কর্পোরেশন এলাকাগুলোতে দেয়া হবে মর্ডানার টিকা। ঢাকাসহ দেশের সিটি কর্পোরেশন এলাকায় প্রয়োগ করা হবে মডার্নার টিকা-এমনটি জানিয়েছেন জাতীয় টিকাদান কর্মসূচির সদস্য সচিব ডা. শামসুল হক।

এছাড়া সিনোফার্ম কেবল জেলা ও উপজেলা পর্যায়ে দেয়া হবে বলেও জানান তিনি।

আজকের পর থেকে কোনও সিটি কর্পোরেশন এলাকায় আর সিনোফার্মের করোনার টিকা প্রয়োগ করা হবে না বলেও জানান জাতীয় টিকাদান কর্মসূচির সদস্য সচিব ডা. শামসুল হক।