আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ২০২১-০৭-১২ , ০২:০৩ পিএম
ছবি: সিটিজেন নিউজ
ভারতের তিন রাজ্যে বজ্রাঘাতে অন্তত ৬৮ জন প্রাণ হারিয়েছেন। এর মধ্যে উত্তর প্রদেশে ৪০, মধ্যপ্রদেশে ৭ এবং রাজস্থানে ২০ জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত অনেকে। রবিবার তিনটি রাজ্যের বিভিন্ন এলাকায় এই হতাহতের ঘটনা ঘটে। মৃতদের বেশিরভাগই নারী ও শিশু। উত্তরপ্রদেশে প্রজ্ঞারাজ জেলাতে অন্তত ১৪ জন মারা গেছে।
এদিকে, জয়পুরের ঐতিহাসিক আমির দূর্গে একটি ওয়াচ টাওয়ারে বজ্রপাতে ১১ জন মারা গেছে। সেখানে আহত অনেকের অবস্থাই গুরুতর।
পুলিশ জানিয়েছে, বৃষ্টিতে ওই ওয়াচ টাওয়ারে ছবি তুলছিলেন তারা। আতঙ্কে অনেকেই টাওয়ারটি থেকে লাফ দেয়। নিহত প্রত্যেকের পরিবারকে ৫ লাখ রুপি করে ক্ষতিপূরণের আশ্বাস দিয়েছে রাজ্য প্রশাসন। এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.