আফগানিস্তানে মার্কিন সেনা পাঠাবে না বাইডেন

 আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ২০২১-০৭-০৯ , ০৯:০১ এএম

আফগানিস্তানে মার্কিন সেনা পাঠাবে না বাইডেন ছবি: সিটিজেন নিউজ

আফগানিস্তানে মার্কিন অভিযানের লক্ষ্য পূরণ হয়েছে তাই সেখানে আর কোনও মার্কিন সেনা পাঠানো হবে না বলে জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট বাইডেন। একই সঙ্গে তিনি জানান, আফগানিস্তানে মার্কিন মিশন শেষ হবে আগামী ৩১ আগস্ট।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এক ঘোষণায় বলেন, আফগানিস্তানে অভিযানের লক্ষ্য পূরণ হয়েছে, কোণঠাসা করা গেছে আল কায়েদাকে। নিজেদের সুরক্ষা দিতে সক্ষম আফগানরা। আর তাই সেখানে কোনওভাবেই আর মার্কিন সেনা পাঠানো হবে না। মার্কিন ও ন্যাটো সেনারা আফগানিস্তান ছাড়তে শুরু করায় তালেবান জঙ্গিরা বিভিন্ন জায়গা দখলে নেয়ার খবরের মধ্যেই এমন ঘোষণা দিলেন প্রেসিডেন্ট বাইডেন। তবে, দেশটির জন্য প্রয়োজনীয় সহায়তা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

গত এপ্রিলে বাইডেন ঘোষণা দিয়েছিলেন ১১ সেপ্টেম্বরের আগেই আফগানিস্তান থেকে সবশেষ মার্কিন সৈন্যকে দেশে ফিরিয়ে নেয়া হবে।