নিজ বাসভবনে গুলিবিদ্ধ হয়ে নিহত হাইতির প্রেসিডেন্ট

 আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ২০২১-০৭-০৭ , ০৭:২১ পিএম

নিজ বাসভবনে গুলিবিদ্ধ হয়ে নিহত হাইতির প্রেসিডেন্ট ছবি: সিটিজেন নিউজ

নিজস্ব বাসভবনে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন হাইতির প্রেসিডেন্ট জোভেনেল ময়েস। দেশটির অন্তর্বর্তী প্রধানমন্ত্রী ক্লাউডি জোসেফ এ তথ্য নিশ্চিত করেছেন।

এ নিয়ে বুধবার একটি বিবৃতি দিয়েছেন তিনি। এতে বলা হয়, সশস্ত্র একটি দল প্রেসিডেন্ট জোভেনেলের বাড়িতে মাঝরাতে হামলা চালায় এবং তাকে গুলি করে হত্যা করে। হামলায় প্রেসিডেন্টের স্ত্রীও আহত হয়েছেন।