চবি ছাত্রলীগের দুইপক্ষের সংঘর্ষ, আটক ৫৭

 নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৩-০৫ , ০৯:৪৯ এএম

চবি ছাত্রলীগের দুইপক্ষের সংঘর্ষ,  আটক ৫৭ ছবি: ইন্টারনেট

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের দুইপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (৪ঠা মার্চ) রাতে, সংঘর্ষে জড়িয়েছেন দলটির নেতাকর্মীরা। এতে উভয়পক্ষের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হওয়ার খবর পাওয়া গেলেও তাদের পরিচয় জানা সম্ভব হয়নি। ঘটনার পর উভয় পক্ষের অন্তত ৫৭ জন নেতাকর্মীকে আটক করে পুলিশ।

পুলিশ ও বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, বিশ্ববিদ্যালয়ের এ এফ রহমান হলে শাটল ট্রেনের বগিভিত্তিক সংগঠন ও সিটি মেয়র আজম নাছির উদ্দিনের অনুসারী সিক্সটি নাইনসহ সমমনা কয়েকটি পক্ষ ও শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর অনুসারী বিজয় পক্ষের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এসময়, হলের লাইটগুলো ভেঙে দিয়ে দুই পক্ষের নেতাকর্মীরা ধাওয়া-পাল্টা ধাওয়ায় লিপ্ত হয়। এক পর্যায়ে হলের জানালা-দরজায় ভাঙচুরের পাশাপাশি ৬টি ককটেলের বিস্ফোরণ ঘটায় তারা।

এর আগে, বুধবার বিকালেও ছাত্রলীগের দুইপক্ষের মধ্যে সংঘর্ষে চারজন আহত হয়।