সিটিজেন নিউজ ডেস্ক
আপডেট: ২০২১-০৭-০৪ , ০৯:০৭ পিএম
ছবি: সিটিজেন নিউজ
করোনাভাইরাসের (কোভিড-১৯) সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে করে লকডাউনের সময়সীমা বাড়ানো হতে পারে। গত ৩০ জুন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন সাংবাদিকদের সে ইঙ্গিতেই দিয়েছিলেন।
রোববার (৪ জুলাই) সংশ্লিষ্ট মন্ত্রণালয় সূত্র গণমাধ্যমকে জানায়, চলমান লকডাউন আরও সাত দিন বাড়তে পারে। কারণ করোনা পরিস্থিতির এখনও কোনো উন্নতি হয়নি। মৃত্যুরও সংখ্যা একশোর বেশি হচ্ছে। তাই বিধিনিষিধের মেয়াদ বাড়ানোর দিকে যেতে পারে সরকার। এছাড়া সরকারের কাছে অন্য কোনো পথ খোলা নেই। শিগগিরই এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
এদিকে, লকডাউন আরও সাতদিন বাড়ানোর পক্ষে মত দিয়েছেন কোভিড-১৯ বিষয়ক জাতীয় টেকনিক্যাল পরামর্শক কমিটির সদস্য ডা. কাজী তারিকুল ইসলাম।
তিনি বলেন, করোনার যে ডেল্টা ভ্যারিয়েন্ট তা অত্যন্ত ভয়ানক। এই ভ্যারিয়েন্ট শহর-গ্রাম সবখানে ছড়ায়। এই ভয়াবহতা থেকে মানুষকে বাঁচাতে লকডাউন আরও সাতদিন বাড়াতে হবে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.