আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ২০২১-০৭-০৪ , ০৬:৫৬ পিএম
ছবি: সিটিজেন নিউজ
ফিলিপাইনে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ জনে। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। দেশটির প্রতিরক্ষামন্ত্রী জানান, স্থানীয় সময় রবিবার (১০ জুলাই) সকালে অন্তত ৯২ জন আরোহী নিয়ে দেশটির দক্ষিণাঞ্চলে একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়।
দেশটির সামরিক বাহিনীর প্রধান জেনারেল চিরিলিতো সোবেজানা জানান, সুলু প্রদেশের জোলো দ্বীপে অবতরণের সময় দুর্ঘটনার শিকার হয় বিমানটি। পুড়ে যাওয়া বিমানটি থেকে এখন পর্যন্ত ৪০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। আহত অবস্থায় তাদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। চলছে উদ্ধার অভিযান।
জানা যায়, দুর্ঘটনার শিকার বেশিরভাগকেই সামরিক প্রশিক্ষণ শেষে সন্ত্রাসবিরোধী অভিযানে নিয়োজিত জয়েন্ট টাস্কফোর্সে যোগ দিতে দ্বীপটিতে পাঠানো হচ্ছিলো।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.