সিটিজেন নিউজ ডেস্ক
আপডেট: ২০২১-০৭-০২ , ০৮:১৩ এএম
ছবি: সিটিজেন নিউজ
বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে চীনকে বিশ্বস্ত অংশীদার হিসেবে আখ্যায়িত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই দেশের মধ্যে কৌশলগত অংশীদারত্বকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য নতুন নতুন পথ খোঁজার প্রতি জোর দিয়েছেন।
শেখ হাসিনা বলেন, ‘আমরা বাংলাদেশ-চীনের মধ্যে কৌশলগত অংশীদারত্বকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য নতুন পথ খুঁজছি। একই সঙ্গে শান্তি ও নিরাপত্তা, স্থিতিশীলতা ও উন্নয়নের জন্য আঞ্চলিক ও বৈশ্বিক ইস্যু নিয়েও একসঙ্গে কাজ করছি।’
বৃহস্পতিবার বিকেলে কমিউনিস্ট পার্টি অব চায়নার (সিপিসি) ১০০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগে থেকে ধারণকৃত এক ভিডিওবার্তায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
শেখ হাসিনা বলেন, ‘বাংলাদেশ ও চীনের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, অভিন্ন মূল্যবোধ এবং জাতীয় মৌলিক স্বার্থের ভিত্তিতে চমৎকার সম্পর্ক বিরাজ করছে। বাংলাদেশ চীনকে আর্থ-সামাজিক উন্নয়নের জন্য বিশ্বস্ত অংশীদার হিসেবে মনে করে।’
প্রধানমন্ত্রী কোভিড-১৯ মহামারি চলাকালীন সিপিসির পক্ষ থেকে আওয়ামী লীগকে সাম্প্রতিক ভ্যাকসিন ডোজ এবং মেডিকেল সরঞ্জামাদি উপহার দেওয়া সহযোগিতা ও সহায়তার আন্তরিক কৃতজ্ঞতা জানান।
আমি নিশ্চিত যে, আগামী দিনে আমাদের দুই দেশের মধ্যে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও জোরদার হবে বলে উল্লেখ করেন শেখ হাসিনা। তিনি বিগত কয়েক দশকে বেশ কয়েকজন সিপিসি নেতার বাংলাদেশ-চীন এবং সিপিসি-বাংলাদেশ আওয়ামী লীগের সম্পর্ক উন্নয়নে অবদানের কথা তুলে ধরে তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
শেখ হাসিনা বলেন, ‘বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি এবং সরকার ও বাংলাদেশের জনগণের পক্ষ থেকে আপনাকে (চীনের প্রেসিডেন্ট ও সিপিসির মহাসচিব শি জিন পিং) এবং আপনার মাধ্যমে চীন সরকার, সিপিসির সদস্য ও চীনের বন্ধুপ্রতিম জনগণকে আমাদের আন্তরিক শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন।’
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.