সিটিজেন নিউজ ডেস্ক
আপডেট: ২০২১-০৭-০২ , ০৮:০৫ এএম
ছবি: সিটিজেন নিউজ
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১৪৩ জনের মৃত্যু হয়েছে। এর আগে গত ২৭ জুন ১১৯ জনের মৃত্যু হয়। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৪৩ জনকে নিয়ে দেশে এখন পর্যন্ত সরকারি হিসেবে করোনাতে আক্রান্ত হয়ে মারা গেছেন ১৪ হাজার ৬৪৬ জন।
বৃহস্পতিবার (১ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এদিন ৩২ হাজার ৫৫টি নমুনা পরীক্ষায় ৮ হাজার ৩০১ জনের দেহে ভাইরাসটি শনাক্ত হয়েছে। এ নিয়ে শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৯ লাখ ২১ হাজার ৫৫৯ জনে।
আরও বলা হয়, গত একদিনে করোনামুক্ত হয়েছেন ৪ হাজার ৬৬৩ জন। তাদের নিয়ে দেশে করোনা থেকে সুস্থ হয়েছেন ৮ লাখ ২০ হাজার ৯১৩ জন। গত ২৪ ঘণ্টায় করোনায় রোগী শনাক্তের হার ২৫ দশমিক ৯০ শতাংশ আর এখন পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৮৮ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৯ দশমিক শূন্য আট আর শনাক্ত বিবেচনায় মৃত্যুহার এক দশমিক ৫৯ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় ৩২ হাজার ৯২৪টি নমু সংগ্রহ করা হয়েছে। নমুনা পরীক্ষা হয়েছে ৩২ হাজার ৫৫টি। দেশে এখন পর্যন্ত করোনার মোট নমুনা পরীক্ষা হয়েছে ৬৬ লাখ ৪০ হাজার ৯৮২টি। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৪৮ লাখ ৪৮ হাজার ১৬৫টি আর বেসরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ১৭ লাখ ৯২ হাজার ৮১৭টি।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.