সিটিজেন নিউজ ডেস্ক
আপডেট: ২০২১-০৬-৩০ , ০৩:৫৭ পিএম
ছবি: সিটিজেন নিউজ
দেশের কোথাও কোথাও আজ ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে আগামী ৭২ ঘন্টায় কমতে পারে বৃষ্টিপাত। আজ বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, ঢাকা, রংপুর, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং খুলনা বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এছাড়া দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।
আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, মৌসুমী বায়ুর অক্ষের বাড়তি অংশ উত্তর প্রদেশ, হিমালয়ের পাদদেশীয়, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে।
এর একটি বাড়তি অংশ উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারী অবস্থায় রয়েছে।
গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল বরিশালে ৩৩ দশমিক ৮ এবং সর্বনিম্ন টাঙ্গাইলে ২৩ ডিগ্রি সেলসিয়াস।
এই সময়ে উল্লেখযোগ্য বৃষ্টিপাত হয়েছে গোপালগঞ্জ ও কক্সবাজারে ৯৪ মিলিমিটার, কুতুবদিয়ায় ৮৭ মিলিমিটার, রাজারহাটে ৮০ মিলিমিটার, ডিমলায় ৭৭ মিলিমিটার, বদলগাছীতে ৭২ মিলিমিটার, হাতিয়ায ৬৮ মিলিমিটার, ঢাকায় ৪৬ মিলিমিটার, টাঙ্গাইলে ৪৫ মিলিমিটার, মাদারীপুরে ৪৩ মিলিমিটার এবং চট্টগ্রামে ৫৭ মিলিমিটার।
ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৬ টা ৫০ মিনিটে এবং আগামীকাল সুর্যোদয় ভোর ৫টা ১৫ মিনিটে।
সূত্র : বাসস
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.