সোমবার থেকে সারাদেশে কঠোর লকডাউন

 সিটিজেন নিউজ ডেস্ক
আপডেট: ২০২১-০৬-২৫ , ০৯:০৫ পিএম

সোমবার থেকে সারাদেশে কঠোর লকডাউন ছবি । সিটিজেন নিউজ

কোভিড ১৯ সংক্রমন প্রতিরোধে আগামী সোমবার ২৮শে জুন ২০২১ থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সারাদেশে কঠোর লকডাউন পালন করা হবে। জরুরী পরিষেবা ছাড়া সরকারি-বেসরকারি সকল অফিস বন্ধ থাকবে। জরুরী কারণ ছাড়া বাড়ির বাইরে বের হওয়া যাবে না।

এ সময় জরুরী পন্যবাহী ব্যতীত সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ থাকবে। এম্বুলেন্স ও চিকিৎসা সংক্রান্ত কাজে যানবাহন শুধু চলাচল করতে পারবে।

গণমাধ্যম এর আওতা বহির্ভুত থাকবে। এ বিষয়ে আরো বিস্তারিত আদেশ আগামীকাল মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা হবে।