দুর্যোগ যতই আসুক মোকাবিলা করবে জনগণ: প্রধানমন্ত্রী

 সিটিজেন নিউজ ডেস্ক
আপডেট: ২০২১-০৬-২২ , ০৫:০৪ পিএম

দুর্যোগ যতই আসুক মোকাবিলা করবে জনগণ: প্রধানমন্ত্রী ছবি । সিটিজেন নিউজ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, প্রাকৃতিক দুর্যোগ যতই আসুক, বাংলাদেশের জনগণ তা মোকাবিলা করতে পারবে। প্রধানমন্ত্রী বলেন, বিশ্বের যে কোনো দেশ বিশেষ করে, দুর্যোগপ্রবণ দেশগুলোর জন্য বাংলাদেশের নেওয়া পদক্ষেপগুলো অনুকরণীয়।

মঙ্গলবার (২২ জুন) একনেক সভায় দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের দুর্যোগ ঝুঁকি কমাতে বঙ্গবন্ধু শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন শেষে এ কথা বলেন তিনি।

শেখ হাসিনা বলেন, ঘূর্ণিঝড়ে মানুষের জানমাল ক্ষতি কীভাবে কমানো যায়, কীভাবে মানুষকে বাঁচানো যায়। শুধু মানুষ না তার গৃহপালিত পশু এবং সাধারণ পশু-পাখিকে কীভাবে বাঁচতে পারে সে চিন্তা ভাবনা থেকে সরকার অনেকগুলো পদক্ষেপ নিয়েছে। আমাদের জন্য একটা মাইলফলক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেই পদক্ষেপ অনুসরণ করে আমরা এ দেশের মানুষকে বাঁচাতে সক্ষম হয়েছি।

তিনি আরও বলেন, ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের মতো যে কোনো প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করার আত্মবিশ্বাস আমরা পেয়েছি, এবং যে ধরনের পরিকল্পনা করা দরকার সেটাও নিতে পেরেছি।