সিটিজেন নিউজ ডেস্ক
আপডেট: ২০২১-০৬-১৭ , ০৮:৩০ এএম
ছবি । সিটিজেন নিউজ
আষাঢ়ের শুরুতেই বেড়েছে বৃষ্টিপাত। এরই ধারাবাহিকতায় চট্টগ্রাম বিভাগে অতিভারী বর্ষণ হচ্ছে। বৃষ্টিপাতের এই ধারা অব্যাহত থাকার আভাস দিয়েছে আবহাওয়া অফিস। বুধবার (১৫ জুন) দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে হাতিয়ায়, ১২৬ মিলিমিটার। তারপরেই বেশি বর্ষণ হয়েছে সন্দ্বীপে, ১০৩ মিলিমিটার।
আবহাওয়া অধিদফতর জানিয়েছে, সারাদেশেই কম-বেশি বৃষ্টিপাত হচ্ছে। তবে দক্ষিণ-পূর্বাঞ্চলে হচ্ছে অতিভারী বর্ষণ। তবে দেশের অন্য স্থানের তুলনায় ঢাকা বিভাগে বর্ষণ কম হয়েছে। রাজধানীতে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে ৫ মিলিমিটার।
আবহাওয়াবিদ মো. আব্দুর রহমান খান জানান, বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি মৌসুমি বায়ুর অক্ষের সঙ্গে মিলিত হয়েছে। মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে।
মৌসুমি বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি থেকে প্রবল অবস্থায় রয়েছে।
এ অবস্থায় বৃহস্পতিবার (১৭ জুন) সন্ধ্যা নাগাদ রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে।
সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পাবে। রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। ঢাকায় এসময় দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় বাতাসের গতিবেগ থাকবে ১০-১৫ কিমি, যা দমকা হাওয়া আকারে ২৫ কিমিতে উঠে যেতে পারে।
শুক্রবার নাগাদ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার অবস্থা সামান্য পরিবর্তন হবে।
আবহাওয়ার বর্তমান অবস্থায় সাগরে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার শঙ্কায় সমুদ্রবন্দরগুলোকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত তোলা হয়েছে। এছাড়া সব মাছ ধরা নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে বলা হয়েছে সাবধানে চলাচল করতে।
এদিকে রাজশাহী, পাবনা, টাঙ্গাইল, সিলেট, ফরিদপুর, ঢাকা, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিমি বেগে অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রবৃষ্টি হতে পারে। তাই এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর নৌ সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সৈয়দপুরে ৩৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.