বিশ্বে করোনায় মৃতের সংখ্যা ছাড়ালো ৩৩ লাখ

  সিটিজেন নিউজ ডেস্ক
আপডেট: ২০২১-০৫-১০ , ১১:৩০ এএম

বিশ্বে করোনায় মৃতের সংখ্যা ছাড়ালো ৩৩ লাখ ছবি । সিটিজেন নিউজ

বিশ্বে করোনাভাইরাসে মৃতের সংখ্যা ছাড়ালো ৩৩ লাখ। ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছে ৯ হাজার ৯শ ২৯জন। বিশ্বে একদিনে করোনা শনাক্ত হয়েছে ছয় লাখ ৪৩ হাজারের বেশি। এ নিয়ে বিশ্বে করোনা শনাক্ত ১৫ কোটি ৮৯ লাখের বেশি। হিমালয়ের দেশ নেপালে করোনা আক্রান্ত বৃদ্ধি পাওয়ায় অক্সিজেনের ঘাটতি দেখা দিয়েছে।

আগামী সপ্তাহে চীন থেকে অক্সিজেন সিলিন্ডার সরবরাহের প্রস্তুতি নিচ্ছে দেশটি। করোনা মহামারি শুরুর পর থেকে লাওসে প্রথমবারের মতো একজনের মৃত্যু হয়েছে।

এদিকে, যুক্তরাষ্ট্রে ভ্যাকসিন দেয়া বাড়ায় দেশটিতে অভ্যন্তরীণ জায়গাগুলোতে মাস্ক পরার বিষয়টি শিথিল হতে পারে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞা ড. অ্যান্থনি ফাউচি। ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছে ২২ হাজারের বেশি। 

এখন পর্যন্ত ভারতসহ বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে এ মহামারি করোনাভাইরাস (কোভিড-১৯)।