আন্তজার্তিক ডেস্ক
আপডেট: ২০২১-০৪-১১ , ১০:১৪ এএম
ছবি: সিটিজেন নিউজ
বিশ্বজুড়ে আরও ১১ হাজার মানুষের মৃত্যু হলো করোনাভাইরাসে। মোট প্রাণহানি ২৯ লাখ ৩৯ হাজারের কাছাকাছি। ২৪ ঘণ্টায় সর্বোচ্চ আড়াই হাজারের ওপর মৃত্যু দেখেছে ব্রাজিল। লাতিন দেশটির মোট প্রাণহানি সাড়ে ৩ লাখের ওপর। অবশ্য সংক্রমণ শনাক্তের শীর্ষে এখনো ভারত।
দেশটিতে ২৪ ঘণ্টায় এক লাখ ৫৩ হাজারের মতো মানুষের দেহে মিলেছে করোনা। মারা গেছেন ৮৩৮ জন।
দিনের দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু ছিলো মেক্সিকোতে- ৮৭৪ জন। এছাড়া যুক্তরাষ্ট্রে ৭ শতাধিক প্রাণহানির পাশাপাশি শনাক্ত হয়েছে ৬৬ হাজারের বেশি সংক্রমণ। পোল্যান্ডেও মৃত্যু ছিলো সাড়ে ৭শ’র ওপর। বিশ্বজুড়ে একদিনেই ৬ লাখ ৫৬ হাজারের বেশি মানুষের শরীরে মিললো ভাইরাসটি। মোট সংক্রমিত ১৩ কোটি ৬০ লাখের মতো।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.