আন্তজার্তিক ডেস্ক
আপডেট: ২০২১-০৪-০৩ , ১০:১০ এএম
ছবি: সিটিজেন নিউজ
বিশ্বে করোনায় মৃত্যু ২৮ লাখ ৫০ হাজার ছাড়ালো। এ পর্যন্ত বিশ্বজুড়ে শনাক্ত হয়েছে ১৩ কোটি আট লাখের বেশি মানুষ। গত ২৪ ঘণ্টায় এই মহামারি করোনাভাইরাসে মারা গেছে দশ হাজারের বেশি। এতে শনাক্ত হয়েছন ছয় লাখ সাড়ে ৩৬ হাজার মানুষ।
ব্রাজিলে একদিনে করোনা শনাক্তের রেকর্ড হয়েছে। একদিনে ব্রাজিলে নতুন শনাক্ত হয়েছে ৭০ হাজারের বেশি। গত ২৪ ঘণ্টায় ব্রাজিলে মারা গেছে দুই হাজার আটশের বেশি মানুষ। এ পর্যন্ত ব্রাজিলে মারা গেছে তিন লাখ ২৮ হাজার।
ভারতের মুম্বাইয়ে একদিনে সর্বোচ্চ সংকমণ হয়েছে। গত ২৪ ঘণ্টায় মুম্বাইয়ে সাড়ে আট হাজারেরও বেশি মানুষ সংক্রমিত হয়েছে। মারা গেছে ২০ জন। রাজ্যের মুখ্যমন্ত্রী উদ্বভ ঠাকরে কঠিন লকডাউন ঘোষণা আসতে পারে বলে সতর্ক করেছে।
ভারতজুড়ে একদিনে মারা গেছে সাতশ ১৩ জন। নতুন শনাক্ত হয়েছে ৮৯ এর বেশি। সংক্রমন বাড়ায় জার্মানে কারফিউ জারি করা হয়েছে।
২০১৯ সালের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.