সিটিজেন নিউজ ডেস্ক
আপডেট: ২০২১-০৩-২৮ , ১০:২৯ এএম
ছবি: সিটিজেন নিউজ
হেফাজতে ইসলাম বাংলাদেশের ডাকা সকাল-সন্ধ্যা হরতালে স্বাভাবিক রয়েছে যান চলাচল। রোববার (২৮ মার্চ) রাজধানীর বিভিন্ন সড়কে মাস-মিনিবাস চলছে। হরতালের কোনও প্রভাব নেই ঢাকার রাজপথে।
এছাড়া সিটিজেন নিউজের প্রতিনিধিদের পাঠানো তথ্যে দেশের সবগুলো বিভাগীয় শহরেও একই চিত্র পাওয়া গেছে বলে জানান তারা।
হরতালকে কেন্দ্র করে এখন পর্যন্ত কোনও ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার খবর পাওয়া যায়নি। তবে হরতালের সমর্থনে দু-একটি জায়গায় ঝটিকা মিছিল করেছে হেফাজতের নেতাকর্মীরা।
এদিকে হেফাজতে ইসলামের ডাকা সকাল সন্ধ্যা হরতালে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা মোকাবিলায় তৎপর রয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সকাল থেকেই রাজধানীর পল্টন, বায়তুল মোকাররম, দৈনিক বাংলার মোড় ও মতিঝিল এলাকাসহ গুরুত্বপূর্ণ জায়গায় সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.