নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২১-০৩-১৫ , ১১:৩৫ এএম
ছবি: সিটিজেন নিউজ
মুক্তিযুদ্ধে খেতাবপ্রাপ্ত চারজনের খেতাব বাতিলের সুপারিশ কার্যতালিকায় অন্তর্ভুক্ত করেছে জাতীয় মুক্তিযুদ্ধ কাউন্সিলের গঠিত কমিটি। বৈঠক শেষে রবিবার রাতে সেগুনবাগিচাতে এ কথা জানান কমিটির সদস্য শাজাহান খান।
মুক্তিযোদ্ধা সনদ নিয়ে প্রশ্ন উঠায় যাচাই–বাছাইয়ের সিদ্ধান্ত নেয় জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা)। এরপর চলতি বছরের জানুয়ারি-ফেব্রুয়ারিতে দু’দফা যাচাই-বাছাই করে ২ হাজার ৮৩৪ জনের নাম বাদ দেয়ার সুপারিশ এসেছে। রবিবার জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) মহাপরিচালক জহুরুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি গণমাধ্যমকে জানান, যাচাই–বাছাইয়ে ১৬ হাজার ৬৯১ জনের নাম বীর মুক্তিযোদ্ধা হিসেবে অন্তর্ভুক্ত করার সুপারিশ পেয়েছেন জামুকা। আর নাম বাদ দিতে সুপারিশ এসেছে ২ হাজার ৮৩৪ জনের। অন্যদের বিষয়ে এখনো কোনো প্রতিবেদন আসেনি বলেও জানান তিনি।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.