আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ২০২১-০৩-১৪ , ১০:৪৮ এএম
ছবি: সিটিজেন নিউজ
বিশ্বে করোনা আক্রান্ত ১২ কোটি ছাড়িয়েছে। এ পর্যন্ত বিশ্বে মোট করোনা আক্রান্ত হয়েছে ১২ কোটি ৩৫ হাজারেরও বেশি মানুষ। ওয়ার্ল্ডোমিটারের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে আক্রান্তের সংখ্যা তিন কোটি ছাড়িয়েছে।
যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে তিন কোটি ৪৩ হাজার মানুষ। এছাড়া বিশ্বে করোনায় মারা গেছে প্রায় ২৬ লাখ ৬০ হাজার। গত ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গেছে প্রায় আট হাজারের মানুষ।
করোনা শনাক্তের দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। ব্রাজিলে গত একদিনে প্রায় দুই হাজার মানুষ করোনায় মারা গেছে।নতুন আক্রান্ত হয়েছে প্রায় ৭১ হাজার।
দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১ কোটি ১৪ লাখ ৩৯ হাজার ২৫০ জন। তাদের মধ্যে মৃত্যু হয়েছে ২ লাখ ৭৭ হাজার ২১৬ জনের। মৃত্যু বিবেচনায়ও দেশটি বিশ্বে তৃতীয় অবস্থানে রয়েছে। ব্রাজিলে করোনা থেকে সুস্থ হয়েছেন ১ কোটি ৩৬ হাজার ৯৪৭ জন।
করোনাভাইরাস শনাক্তের দিক থেকে তৃতীয় অবস্থানে রয়েছে ভারত। এই দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১ কোটি ১৩ লাখ ৫৮ হাজার ৬৪৪ জন। তাদের মধ্যে মৃত্যু হয়েছে ১ লাখ ৫৮ হাজার ৬৪২ জনের। ভারতে করোনা থেকে সুস্থ হয়েছেন ১ কোটি ৯ লাখ ৮৭ হাজার ৮৫৫ জন।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.