আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ২০২১-০৩-১০ , ০৩:১৬ পিএম
ছবি: সিটিজেন নিউজ
পশ্চিমবঙ্গের নন্দীগ্রামে মনোনয়নপত্র জমা দেবেন মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দোপাধ্যায়। এ উপলক্ষ্যে নন্দীগ্রামে ব্যাপক প্রচার চালাচ্ছেন মমতা। মঙ্গলবার নন্দীগ্রামে এক সমাবেশে বিজেপিকে হিন্দু কার্ড না খেলার হুঁশিয়ারি দেন মমতা। এসময় নন্দীগ্রামকে মডেল হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দেন।
এদিন রাতে রাস্তার ধারের একটি চায়ের দোকানে চা বানিয়ে অভিনব প্রচার চালান তিনি। আজও নন্দীগ্রামে সমাবেশ করার কথা রয়েছে তার।
অন্যদিকে, আজ নন্দীগ্রামে দলীয় কর্মসূচিতে উপস্থিত থাকবেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। সেখানে নিজের নির্বাচনি কার্যালয়ের উদ্বোধন করবেন তিনি। শুক্রবার থেকে আনুষ্ঠানিক নির্বাচনি প্রচার শুরু করবেন শুভেন্দু অধিকারী। মিঠুন চক্রবর্তীও তার সঙ্গে প্রচারে যোগ দিতে পারেন।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.