নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২১-০৩-০৬ , ০৩:৫০ পিএম
ছবি: সিটিজেন নিউজ
মির্জা ফখরুল অভিযোগ করে বলেন, বর্তমান সরকারের আমলে ৭শ’র বেশি মানুষকে গুম করা হয়েছে। সহস্রাধিক হত্যা এবং বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে ৩৫ লাখের মামলা হয়েছে।
শনিবার (৬ মার্চ) সকালে ডিআরইউতে তারেক রহমানের ১৪তম কারাবন্দি দিবস উপলক্ষে আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
ভয়ঙ্কর একটি শক্তি সরকারকে পিছন থেকে ইন্ধন দিচ্ছে; তারাই প্রতিবাদী কণ্ঠস্বরকে রুখতে চালাচ্ছে চরম নির্যাতন- এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, বর্তমান সরকার কোন ধরনের সমালোচনা সহ্য করতে পারে না, যারাই সরকারের খারাপ কাজের সমালোচনা করে তাদেরই হামলা-মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। এছাড়া বিরোধী মত দমনে এই সরকার নির্যাতনের সব রেকর্ড ভেঙে ফেলেছে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.