সিটিজেন নিউজ ডেস্ক:
আপডেট: ২০২১-০৩-০৩ , ০৫:৩২ পিএম
ছবি । সিটিজেন নিউজ
কৃষি মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব মঈনউদ্দীন আব্দুল্লাহকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।
বুধবার (৩ মার্চ) মঈনউদ্দীন আব্দুল্লাহকে দুদকের চেয়ারম্যান এবং বিআরটিআরসির সাবেক চেয়ারম্যান জহুরুল হককে দুদক কমিশনার হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন প্রকাশ করা হয়। এর ফলে, ইকবাল মাহমুদের স্থলাভিষিক্ত হলেন মঈনউদ্দিন আবদুল্লাহ।
মঈনউদ্দীন আবদুল্লাহ ৩৫ বছর ধরে বাংলাদেশ সিভিল সার্ভিসে কর্মরত ছিলেন। ১৯৮৩ সালে জনপ্রশাসন বিভাগে যোগদান করেন এবং তিনি ২০১৮ সালের আগস্ট মাসে কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হিসেবে অবসর গ্রহণ করেন। এর আগে, তিনি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং শিল্প মন্ত্রণালয়ের সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক এবং ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার হিসেবে কর্মরত ছিলেন। এছাড়া তিনি সরকারের বিভিন্ন মন্ত্রণালয় এবং মাঠ প্রশাসনে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.