সিটিজেন নিউজ ডেস্ক:
আপডেট: ২০২১-০২-২৩ , ০১:২৬ পিএম
ছবি । সিটিজেন নিউজ
সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। মঙ্গলবার অধিদপ্তরের পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে দেশের নদী অববাহিকায় হালকা কুয়াশা পড়তে পারে।
এ বিষয়ে আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান বলেন, ‘আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রা কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া আগামী দুই দিনে বৃষ্টিপাতের তেমন পূর্বাভাস নেই।’
গত ২৪ ঘণ্টায় (সকাল সাড়ে ৮টা পর্যন্ত) সর্বনিম্ন তাপমাত্রা ছিল শ্রীমঙ্গল ও তেঁতুলিয়ায়, ১২ ডিগ্রি সেলসিয়াস। এদিকে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল সীতাকুণ্ডে, ৩৩ ডিগ্রি সেলসিয়াস।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.