নিজস্ব প্রতিবেদক:
আপডেট: ২০২১-০২-২২ , ০৯:৪৩ এএম
ছবি । সিটিজেন নিউজ
রাউজানে নানার বাড়িতে বেড়াতে আসা আরহাম নামের ১০ বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (২১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার পূর্বগুজরা ইউনিয়নের বঙ্গের দীঘি এলাকায় এ ঘটনা ঘটে।
আরহাম উরকিরচর ইউনিয়নের হারপাড়া এলাকার মো. জসিমের ছেলে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্বাস উদ্দীন আহমেদ জানান, দুপুরে সবার অজান্তে পানিতে পড়ে যায় নানার বাড়িতে বেড়াতে আসা শিশু আরহাম। অনেক খোঁজাখুঁজির পর পুকুর থেকে তাকে উদ্ধার করে নোয়াপাড়া পথেরহাট পাইওনিয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.