সিটিজেন নিউজ ডেস্ক:
আপডেট: ২০২১-০২-১৬ , ০৩:৫০ পিএম
ছবি । সিটিজেন নিউজ
চট্টগ্রাম শহরের রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকার বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় আগুনে পুড়ে মারা গেছেন পক্ষাঘাতগ্রস্ত (প্যারালাইজড) এক বৃদ্ধা। মঙ্গলবার ভোর ৪টার দিকে ইপিজেড থানাধীন আলী শাহ নগর এলাকার দক্ষিণ রেলবিট বস্তি এলাকায় শফিকের কলোনিতে অগ্নিকাণ্ড ঘটে বলে পুলিশ জানায়।
মারা যাওয়া বৃদ্ধের নাম মো. নওশের মিয়া (৭৫)। তার বাড়ি ভোলার বোরহানউদ্দিনে। পরিবারের সঙ্গে তিনি ওই বস্তিতে ভাড়া থাকতেন।
গণমাধ্যমকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক নিউটন দাস।
তিনি বলেন, ভোরে ওই বস্তিতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে সকাল সাড়ে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে অসুস্থ নওশের মিয়া বের হতে পারেননি, ঘরের ভেতরেই অগ্নিদগ্ধ হয়ে মারা যান।
ইপিজেড থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ হোসেন বলেন, বস্তির বাসিন্দা সুমনের ঘর থেকে আগুন লাগে বলে জানতে পেরেছি। সেখান থেকে আগুন আশপাশের ঘরে ছড়ায়। আগুনে এক কক্ষের ৫০টির মতো ঘর পুড়ে গেছে।
অগ্নিকাণ্ডে ১২ লাখ টাকার মতো মালামাল পুড়ে গেছে বলে ফায়ার সার্ভিসের ধারণা।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.