সিটিজেন নিউজ ডেস্ক:
আপডেট: ২০২১-০২-১৪ , ০১:৪৫ পিএম
পটিয়ায় কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার (১৪ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে পটিয়ার ৮ নম্বর ওয়ার্ডের গোবিন্দারখীল এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম আবদুল্লাহ। তিনি কাউন্সিলর প্রার্থী মান্নানের ভাই বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন পটিয়া থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম মজুমদার।
তিনি বলেন, পটিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের গোবিন্দারখীল এলাকায় নির্বাচন সংক্রান্ত বিষয় নিয়ে কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটে। এতে একজন নিহত হয়েছেন।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.