কোস্ট গার্ডের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

 সিটিজেন নিউজ ডেস্ক:
আপডেট: ২০২১-০২-১৪ , ১০:২৩ এএম

কোস্ট গার্ডের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ ছবি । সিটিজেন নিউজ

কোস্ট গার্ডের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে বাহিনীর ৪০ সদস্যকে পদক দেওয়া হবে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গার্ড অব অনার গ্রহণ করবেন এবং পদক প্রাপ্তদের পদক পরিয়ে দিবেন। রবিবার (১৪ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে কোস্ট গার্ড সদর দফতরে কোস্ট গার্ডের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হবে।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আমিরুল হক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে রাজধানীর আগারগাঁওয়ে কোস্ট গার্ড সদর দফতরে কোস্ট গার্ডের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হতে যাচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কোস্ট গার্ড-এর কর্মকর্তা, নাবিক এবং অসামরিক কর্মকর্তা ও কর্মচারীদের বীরত্ব ও সাহসিকতাপূর্ণ কাজের জন্য বাংলাদেশ কোস্ট গার্ড পদক, প্রেসিডেন্ট কোস্ট গার্ড পদক, বাংলাদেশ কোস্ট গার্ড (সেবা) পদক ও প্রেসিডেন্ট কোস্ট গার্ড (সেবা) পদক প্রদান করবেন। কোস্ট গার্ড মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল এম আশরাফুল হক এবছর বাংলাদেশ কোস্ট গার্ড পদকে ভূষিত হবেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত হয়ে বাংলাদেশ কোস্ট গার্ড বর্তমানে দেশের বিশাল সমুদ্র ও উপকূলীয় অঞ্চলের নিরাপত্তায় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। দেশের সমুদ্রসীমা ও উপক‚লীয় এলাকায় আইন-শৃঙ্খলা নিশ্চিতকরণ, জনগণের জানমাল রক্ষা, চোরাচালান-মাদক-মানব পাচার দমনের পাশাপাশি নানাবিধ প্রাকৃতিক দুর্যোগে ত্রাণ ও সহায়তা প্রদানের মধ্য দিয়ে বাংলাদেশ কোস্ট গার্ড মানুষের মাঝে নিরাপত্তা ও আস্থার বিশ্বস্ত প্রতীকে পরিণত হয়েছে।

কোস্ট গার্ডের মহাপরিচালক ছাড়াও এবার যারা বাংলাদেশ কোস্ট গার্ড পদক (বিসিজিএম) পাচ্ছেন তারা হচ্ছেন, ক্যাপ্টেন এস এম মঈন উদ্দীন, লেফটেন্যান্ট কমান্ডার এম সাজ্জাদ হোসেন, লেফটেন্যান্ট কমান্ডার ইমতিয়াজ আলম, লেফটেন্যান্ট কমান্ডার শাহ জিয়া রহমান, লেফটেন্যান্ট কমান্ডার এম মেহেদী হাসান, মো জাহাঙ্গীর আলম, সিপিও (টিডি-১), মোহাম্মদ আলী, সিপিও (সিডি-১), মাহমুদ শরীফ, এলএস (টিডি-২) এবং এম আবু হানিফ, এমই-১।

প্রেসিডেন্ট কোস্ট গার্ড পদক (পিসিজিএম) যারা পাচ্ছেন তারা হচ্ছেন, ক্যাপ্টেন এস এম শরিফ-উল ইসলাম, কমান্ডার নিজাম উদ্দিন সরদার, লেফটেন্যান্ট কমান্ডার এম ফিরোজ খাঁন, লেফটেন্যান্ট কমান্ডার এম বায়েজীদ, এম আব্দুর রাজ্জাক, পিও (এফসি-১), রেজাউল করিম, পিও (এফসি-১), এম সোহরাব হোসেন, এলএমএ, এম ইয়াদুল ইসলাম, এলপিএম, সুমন মিয়া, আরও (জি)-১ এবং মো. আশিক ইকবাল শাকিল, এবি (এফসি-৩)।

বাংলাদেশ কোস্ট গার্ড (সেবা) পদক (বিসিজিএমএস) যারা পাচ্ছেন তারা হলেন, রিয়ার এডমিরাল এম শাহজাহান, ক্যাপ্টেন এম নূরুল ইসলাম শরীফ, কমান্ডার এস এম আনোয়ারুল করিম, সার্জন লেফটেন্যান্ট কমান্ডার ফাতেমা তুজ জোহরা, ইয়াকুব আলী, চিফ ইআরএ, মামুন মিয়া, পিও (সিডি-১), মোনাঈম হোসেন, পিও (এফসি-১), মো. সাইফুর রহমান, এলকুক, মামুন-উর-রশিদ, এলইএন এবং শাহীনূল হক, স্টেনোগ্রাফার।

প্রেসিডেন্ট কোস্ট গার্ড (সেবা) পদক (পিসিজিএমএস) যারা পাচ্ছেন তারা হলেন, কমান্ডার এম মাহফুজুর রহমান, কমান্ডার এম আশরাফুল আলম, কমান্ডার এম লোকমান হাকিম, লেফটেন্যান্ট কমান্ডার মোস্তফা তারিক হায়দার, অনারারি সাব-লেফটেন্যান্ট মোহাম্মদ সেকিল, এম আব্দুস সালাম মিয়া, এমসিপিও (এক্স), এম সাইফুল ইসলাম, এসসিপিও (এক্স) (সিডি-১), ইউছুফ আল মামুন, এলএসএ, আতিকুল বারী, এবি (কিউআরপি-২) এবং ইয়াকুব মোন্না, এমটিডি।