সিটিজেন নিউজ ডেস্ক:
আপডেট: ২০২১-০২-১১ , ০২:০১ পিএম
ছবি । সিটিজেন নিউজ
চট্টগ্রাম জেলার আটটি ল্যাবে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৫৮২টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ৬৬ জনের শরীরে। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্ত হয়েছেন ৩৩ হাজার ৭২৭ জন। তবে করোনায় টানা ১৬ দিনে চট্টগ্রাম জেলায় কারও মৃত্যু হয়নি।
বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) সকালে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, জেলার বিভিন্ন ল্যাবে ১ হাজার ৫৮২টি নমুনা পরীক্ষায় ৬৬ জন নতুন আক্রান্ত শনাক্ত হয়েছেন। এদের মধ্যে নগরে ৫৭ জন এবং বিভিন্ন উপজেলায় নয়জন। তবে টানা ১৬ দিনে চট্টগ্রাম জেলায় করোনায় কারও মৃত্যু হয়নি।
জানা গেছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ২০টি নমুনা পরীক্ষা করে দুজন, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ৭১১টি নমুনা পরীক্ষা করে ১৪ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ল্যাবে ৫৭৪টি নমুনা পরীক্ষা করে ১৭ জন, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ৭১টি নমুনা পরীক্ষা করে ১২ জন করোনা রোগী শনাক্ত হয়।
এছাড়া বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ১৩ জন, জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে একজন, শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ছয়জন এবং চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে একজনের শরীরে করোনা শনাক্ত হয়।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.