রাউজানে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু

 সিটিজেন নিউজ ডেস্ক:
আপডেট: ২০২১-০২-১১ , ১১:৩২ এএম

রাউজানে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু

চট্টগ্রামের রাউজানে সড়ক দুর্ঘটনায় এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১০ ফেব্রুয়ারি) বিকাল রাউজান- নোয়াপাড়া সড়কের বিনাজুরি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুর নাম ইমরান হোসেন। তার বয়স দেড় বছর। নিহত ইমরান হাটহাজারী উপজেলার ফতেহপুরের মেহের নগর এলাকার গুরা মিয়ার বাড়ির আকবর আলীর ছেলে।

জানা যায়, তারা উপজেলার উরকিরচর ইউনিয়নের আবুরখীলে এর অসুস্থ আত্মীয়কে দেখতে যাচ্ছিলেন। পথে রাউজান-নোয়াপাড়া সড়কের বিনাজুরি এলাকায় চাঁদের গাড়ির চাকা ভেঙ্গে পাশের সিএনজি অটোরিকশার সাথে সংঘর্ষ হয়। এতে ওই শিশুসহ আরও ৭ জন আহত হয়। পরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইমরানের মৃত্যু হয়।

রাউজান থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ আল হারুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গাড়ি দুটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।