এম এ গণি'র মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

 সিটিজেন নিউজ ডেস্ক:
আপডেট: ২০২১-০২-১০ , ০২:৩৭ পিএম

এম এ গণি'র মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ছবি । সিটিজেন নিউজ

সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের উপদেষ্টা, সাবেক সাধারণ সম্পাদক জনাব এম এ গণি'র মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (১০ ফেব্রুয়ারি) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো এক শোক বার্তায় প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।