সিটিজেন নিউজ ডেস্ক:
আপডেট: ২০২১-০২-০৯ , ০৩:২৭ পিএম
ছবি । সিটিজেন নিউজ
বর্ষার আগেই সড়কে চলমান কাজ শেষ করার নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সেই সাথে উন্নয়নের সুফল পেতে সড়কে শৃঙ্খলা ফেরাতে তাগিদ দিয়েছেন তিনি।
আজ মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) সকালে ঢাকা আরিচা মহাসড়কের সালেহপুর সেতুর চার লেন বিশিষ্ট দ্বিতীয় সেতুর নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন। তিনি তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন।
সড়ক ও পরিবহনে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়ে মন্ত্রী বলেন, গুরুত্বপূর্ণ সড়ক মহাসড়কগুলোতে সৌন্দর্য রক্ষায় অনতিবিলম্বে ব্যানার,ফেস্টুন ও সাইনবোর্ড সরিয়ে ফেলতে হবে।
এসময় তিনি বলেন, দেশের জনগণ এখন বিএনপির উদ্দেশ্য নিয়ে সন্দিহান। দলীয় নেত্রীর মুক্তির জন্য তাদের আগ্রহ যতটা না বেশী, তারচেয়ে বেশী আগ্রহ সরকার বিরোধিতায়।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএনপিকে অপরাজনীতি এবং ষড়যন্ত্র ও অপপ্রচারে বিনিয়োগ না করে জনঘনিষ্ট ইস্যুতে মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান এবং বিরোধীদল হিসেবে দায়িত্বশীল ভূমিকা পালন করার পরামর্শ দেন।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.