সিটিজেন নিউজ ডেস্ক:
আপডেট: ২০২১-০২-০৮ , ০১:২৬ পিএম
ছবি । সিটিজেন নিউজ
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কারাবন্দিত্বের তিনবছর পূর্তি উপলক্ষে সমাবেশে বক্তব্য দেওয়ার শেষ দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ সোমবার (৮ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ এ ঘটনা ঘটে।
বক্তৃতা শেষ হওয়ার পরপরই দাঁড়ান অবস্থা থেকে পড়ে যাচ্ছিলেন তিনি। পরে তাকে রাজধানীর কাকরাইলের ইসলামী ব্যাংক হাসপাতালে নিয়ে যান বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম।
এরপর সেখানে স্বাস্থ্য পরীক্ষা করলে তার ডায়াবেটিস বেড়ে গেছে বলে জানান চিকিৎসক। পরীক্ষা-নিরীক্ষা শেষে তিনি হাসপাতাল থেকে বাসায় ফিরে যান।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.