নিজস্ব প্রতিবেদক:
আপডেট: ২০২১-০২-০৮ , ০৯:৪৫ এএম
ছবি । সিটিজেন নিউজ
গাইবান্ধায় লাভজনক ফুলচাষ এবার চাষিদের মুখে হাসি ফোটাতে পারছে না। মাঠে মাঠে ফুটে আছে গোলাপ, গাঁদা, রজনীগন্ধাসহ নানা জাতের ফুল। তবে অন্য সময়ের মত নেই ব্যবসায়ীদের ভীড়। হতাশ চাষিরা এ জন্য দায়ী করছেন করোনাকে।
অন্য ফসলের তুলনায় লাভজনক হওয়ায় জেলায় গত কয়েক বছর ধরে ক্রমাগত বাড়ছে ফুল চাষির সংখ্যা।
জেলার ফুলের চাহিদার বেশিরভাগই পূরণ হয় সাদুল্যাপুরে উৎপাদিত ফুল থেকে। পাশাপাশি সুন্দরগঞ্জ, সদর, গোবিন্দগঞ্জেও জনপ্রিয় হয়ে উঠছে ফুলের চাষ।
এমনকি এই জেলা থেকে উত্তরের অন্যান্য জনপদগুলোতেও ফুল সরবরাহ করা হয়। কিন্তু করোনার থাবায় এখন বিপর্যস্ত ফুলের বাগান। কাঙ্খিত ভিড় নেই ক্রেতাদের।
করোনায় ব্যবসার মন্দাভাবের কথা জানালেন ফুল ব্যবসায়ী। দোকান ভাড়া, কর্মচারীর বেতন দিতে হিমশিম খেতে হচ্ছে তাদের।
করোনার কারণে ফুলচাষীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন স্বীকার করে কৃষি বিভাগ বলছে, তাদের স্বল্প সুদে ঋণ দেয়ার সুযোগ আছে।
গাইবান্ধা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক মোহাম্মদ মাসুদুর রহমান বলেন, ৪% সুদে ফুলচাষীরা ঋণ পাবে, সব উপজেলাকে আমরা বলেছি যে তারা যেন এই ফুলচাষীদেরকে ঋণ প্রাপ্তিতে সহযোগিতা করে।
গাইবান্ধায় চলতি মৌসুমে ২১ হেক্টর জমিতে ফুলচাষ করা হয়েছে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.