দ্বিতীয় দিনের মত করোনা টিকা কার্যক্রম শুরু

 সিটিজেন নিউজ ডেস্ক:
আপডেট: ২০২১-০২-০৮ , ০৯:৩২ এএম

দ্বিতীয় দিনের মত করোনা টিকা কার্যক্রম শুরু ছবি । সিটিজেন নিউজ

দেশে করোনা টিকাদান কর্মসূচির দ্বিতীয় দিন আজ সোমবার (৮ ফেব্রুয়ারি)। সকাল ৯টা থেকে টিকাদান কার্যক্রম শুরু হয়। এর আগে রবিবার করোনার টিকাদান কার্যক্রমের প্রথম দিন সারা দেশে ভ্যাকসিন নেন ৩১ হাজার ১শ' ৬০ জন।

রাজধানীর শাহবাগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় ও হাসপাতালে সকাল থেকেই টিকা নিতে আসতে থাকেন অনেকে।

তবে, শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে দ্বিতীয় দিনের সকালে টিকা গ্রহীতার উপস্থিতি তেমন চোখে। হাসপাতালের কর্মকর্তারা জানান, রবিবার প্রথমদিনে টিকা দেয়ার পর তাদের সবাইকে পর্যবেক্ষণে রাখা হয়েছিল। কারো মধ্যে কোনও পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়নি। টিকা নেয়ায় সাধারণ মানুষ ও স্বাস্থ্যকর্মীদের আগ্রহের কথাও জানান তিনি।