মারা গেছেন আরও ১৫ জন; শনাক্ত ২৯২

 সিটিজেন নিউজ ডেস্ক:
আপডেট: ২০২১-০২-০৭ , ০৪:৩৭ পিএম

মারা গেছেন আরও ১৫ জন; শনাক্ত ২৯২ ছবি । সিটিজেন নিউজ

মহামারি করোনা ভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় মৃত্যু দ্বিগুণ বেড়েছে। একদিনে মারা গেছেন আরও ১৫ জন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ হাজার ২০৫ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও ২৯২ জনের শরীরে। এ নিয়ে দেশে মোট করোনা শনাক্ত দাঁড়াল ৫ লাখ ৩৮ হাজার ৬২ জন।

রোববার (৭ ফেব্রুয়ারি) বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংস্থার অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এদিন সুস্থ হয়েছেন আরও ৫৩১ জন। মোট সুস্থ হয়েছেন ৪ লাখ ৮৩ হাজার ৩৭২ জন।

এর আগে শনিবার (৬ ফেব্রুয়ারি) দেশে আরও ৩০৫ জনের দেহে করোনা শনাক্ত হয়। এছাড়া আক্রান্তদের মধ্যে মারা যান ৮ জন।