সিটিজেন নিউজ ডেস্ক:
আপডেট: ২০২১-০২-০৭ , ০৯:৩৫ এএম
ছবি । সিটিজেন নিউজ
শৈত্যপ্রবাহ কেটে যেতেই ব্যারোমিটারের পারদ তরতর করে ওপরের দিকে ওঠছে। সেই সঙ্গে বাড়ছে বৃষ্টিপাতের প্রবণতা।আবহাওয়া অফিস বলছে, ঢাকাসহ চার বিভাগে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
শনিবার (৬ ফেব্রুয়ারি) রাতে এক পূর্বাভাসে আবহাওয়া অধিদফতর জানিয়েছে উপ মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদ-দেশীয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। আর মৌসুমের স্বাভাবিক লঘুচাপ অবস্থান করছে দক্ষিণ বঙ্গোপসাগরে।
এই অবস্থায় ঢাকা, রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের দু’এক জায়গায় হালকা/গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
তবে শৈত্যপ্রবাহ কেটে গেলেও কুয়াশার প্রকোপ আপাতত কমছে না। আবহাওয়া অফিস জানিয়েছে, রবিবার (৭ ফেব্রুয়ারি) মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।
অন্যদিকে সারাদেশে রাতের তাপমাত্রা (১-২) ডিগ্রি সে. বৃদ্ধি পেতে পারে। তবে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। এসময় ঢাকায় বাতাসের গতিবেগ থাকবে উত্তরপশ্চিম/উত্তর দিক থেকে ঘণ্টায় সর্বোচ্চ ৬ থেকে ১২ কিলোমিটার।
এদিকে মঙ্গলবার নাগাদ তাপমাত্রা আবারো কমার আভাস রয়েছে। তবে বর্ধিত পাঁচদিনে তাপমাত্রা ক্রমশ বাড়বে।
শনিবার (৬ ফেব্রুয়ারি) দেশে সর্বনিন্ম তাপমাত্রা রেকর্ড করা হয়েছে শ্রীমঙ্গলে ৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সীতাকুণ্ডে ৩০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.