বান্দরবান প্রতিনিধি
আপডেট: ২০২১-০২-০৬ , ০৪:০০ পিএম
ছবি । সিটিজেন নিউজ
বান্দরবানের থানচিতে নির্মাণাধীন সড়কে মৃত্যু হয়েছে শরীফ উদ্দিন (৩২) নামের এক চালকের। শনিবার (৬ ফেব্রুয়ারি) সকালে লিক্রে মিয়ানমার সীমান্ত সড়কের উনত্রিশ কিলো নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শরীফ উদ্দিন বান্দরবান সদরের হাফেজঘোনার বাসিন্দার গনি ড্রাইভারের পুত্র।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জেলার থানচি উপজেলার সদর ইউনিয়নের লিক্রে মিয়ানমার সীমান্ত সড়কের উনত্রিশ কিলো নামকস্থানে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ডাম্পার ট্রাক খাদে পড়ে যায়।
এসময় ঘটনাস্থলেই চালকের মৃত্যু হয়। খবর পেয়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে থানচি হাসপাতালে নিয়ে যায়। দায়িত্বরত চিকিৎসক চালককে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেন থানচি থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুদ্দিন আনোয়ার।
তিনি জানান, সড়ক দুর্ঘটনায় নিহত চালকের লাশ উদ্ধার করা হয়েছে। সম্প্রতি একই সড়কে মালবোঝাই ট্রাক উল্টে আরও পাঁচ শ্রমিকের মৃত্যু হয়েছিল।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.