মারা গেছেন আরও ৮ জন; শনাক্ত ৩০৫

 সিটিজেন নিউজ ডেস্ক:
আপডেট: ২০২১-০২-০৬ , ০৩:৩৯ পিএম

মারা গেছেন আরও ৮ জন; শনাক্ত ৩০৫ ছবি । সিটিজেন নিউজ

মহামারি করোনা ভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ৮ জন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ হাজার ১৯০ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও ৩০৫ জনের শরীরে। এ নিয়ে দেশে মোট করোনা শনাক্ত দাঁড়াল ৫ লাখ ৩৭ হাজার ৭৭০ জন।

শনিবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংস্থার অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এদিন সুস্থ হয়েছেন আরও ৪১৭ জন। মোট সুস্থ হয়েছেন ৪ লাখ ৮২ হাজার ৮৪১ জন।

এর আগে শুক্রবার (৫ ফেব্রুয়ারি) দেশে আরও ৪৩৫ জনের দেহে করোনা শনাক্ত হয়। এছাড়া আক্রান্তদের মধ্যে মারা যান ৭ জন।