সিটিজেন নিউজ ডেস্ক:
আপডেট: ২০২১-০২-০৬ , ০৩:৩০ পিএম
ছবি । সিটিজেন নিউজ
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার বিভিন্ন এলাকায় সুবাতাস ছড়াচ্ছে আমের মুকুল। পৌষের শেষ সপ্তাহ থেকেই গাছে গাছে ফুটছে আমের মুকুল। চারদিকে ছড়িয়ে পড়ছে মুকুলের পাগল করা ঘ্রাণ।
স্থানীয়রা জানায়, গত বছরের চেয়ে এবার গাছে গাছে আগাম মুকুল আসতে শুরু করেছে। আবহাওয়া অনুকূলে থাকলে আমের বাম্পার ফলন হবে। প্রাকৃতিক দুর্যোগের কারণে গত বছর আমের মুকুল ঝরে পড়ে যায়। ফলে আশানুরূপ আম আসেনি।
আখাউড়া পৌর শহরের কামরুল হাসান বলেন, এক সপ্তাহ আগে আমাদের বেশির ভাগ গাছে মুকুল এসেছে। পোকা-মাকড় থেকে মুকুল রক্ষা করতে প্রাথমিক পর্যায়ে পরিচর্যা শুরু করা হয়েছে।
উপজেলার উত্তর ইউনিয়নের চাঁনপুর এলাকার মুর্শিদ মিয়া বলেন, বেশ কয়েকটি গাছে আগাম মুকুল এসেছে। এখনো আবহাওয়া অনুকূলে রয়েছে। বড় ধরনের কোনো দুর্যোগ না হলে আমের বাম্পার ফলন হবে।
উপজেলা কৃষি কর্মকর্তা হাজেরা বেগম বলেন, আমের মুকুলের পরিচর্যার ক্ষেত্রে কীটনাশক ব্যবহার করা হয়েছে। এক্ষেত্রে মুকুল আসার আগে, মুকুল পুরোপুরি ফুটলে ও গুটি বাঁধার পরে কীটনাশক ব্যবহার করতে কৃষকদের বলা হয়ে থাকে। তবে ভিটামিন, গোধ হরমন দেয়ার প্রয়োজন নেই। গাছে পোকা-মাকড় না থাকলে ও গাছের বৃদ্ধি স্বাভাবিক থাকলে কীটনাশকের ব্যবহারও প্রয়োজন নেই।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.