সিটিজেন নিউজ ডেস্ক:
আপডেট: ২০২১-০২-০৬ , ১০:১৩ এএম
ছবি । সিটিজেন নিউজ
আগামীকাল রবিবার থেকে সারাদেশে মহামারি করোনা ভাইরাসের টিকাদান কর্মসূচী শুরু হবে। এই লক্ষ্যে ইতোমধ্যেই দেশের সব জেলা-উপজেলায় সকল প্রস্তুতি শেষ পর্যায়ে চলে এসেছে।
এ দিকে, শুক্রবার (৫ ফেব্রুয়ারি) রাত পর্যন্ত টিকা পেতে রেজিস্ট্রেশন করেছেন ৩ লাখের বেশি মানুষ। প্রতি ঘণ্টায় রেজিস্ট্রেশনের এই সংখ্যা ১০ হাজারেরও বেশি।
অন্যদিকে, টিকা নেওয়ার জন্য ইতোমধ্যেই যারা রেজিস্ট্রেশন করেছেন তারা কবে কোন সেন্টারে টিকা পাবেন তা শনিবার (৬ ফেব্রুয়ারি) সকাল থেকে মুঠোফোনে এসএমএসের মাধ্যমে জানিয়ে দেবে স্বাস্থ্য অধিদপ্তর।
স্বাস্থ্য অধিদপ্তরের (ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম) পরিচালক অধ্যাপক মিজানুর রহমান গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘রবিবার যারা টিকা পাবেন শনিবার সকাল থেকেই তারা মোবাইলে মেসেজ পাবেন। এরপর পর্যায়ক্রমে সবাই মেসেজ পাবেন।’
জানা গেছে, রবিবার সকাল ৯টা থেকে সারাদেশে একযোগে এই টিকা দেওয়া শুরু হবে। এরই মধ্য দেশের ৬৪ জেলায় পৌঁছে গেছে সেরাম থেকে আনা অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনা ভাইরাসের টিকা।
এ দিকে, স্থানীয় মানুষের মধ্যে টিকাদানের উৎসাহ বাড়াতে জনপ্রতিনিধি, বিশেষ করে সংসদ সদস্যরা উপস্থিত থাকবেন নিজ নিজ এলাকায়। সংসদ সদস্যদের বেশির ভাগই স্ব স্ব নির্বাচনী এলাকায় আগামীকাল টিকা নেবেন বলেও প্রস্তুতি রয়েছে। অনেক এলাকায় মন্ত্রীরাও থাকবেন বলে জানা গেছে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.