মুহাম্মদ মোবারক আলী আবির
আপডেট: ২০২১-০২-০৪ , ১২:০২ পিএম
ছবি । সিটিজেন নিউজ
প্রধানমন্ত্রী কার্যালয়ের সাবেক পরিচালক মো. মমিনুর রহমান চট্টগ্রাম জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করায় শুভেচ্ছা জানিয়েছেন কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফ এর অঙ্গসংগঠন মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে (ডিসি অফিসে) ফুল ও ক্রেস্ট দিয়ে শুভেচ্ছা জানায় সংগঠনের সদস্যরা।
এসময় সংগঠনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগ ও সিনেট সদস্য প্রফেসর ড. মোহাম্মদ আবুল মনছুর,আলহাজ্ব মুহাম্মদ মিজানুর রহমান,কাজী মুহাম্মদ ইসমাইল,আলহাজ্ব ফরিদ উদ্দীন, আলহাজ্ব মুহাম্মদ মাহবুবুল আলম,আলহাজ্ব মুহাম্মদ হাসান, শোয়াইব মিতু, আবদুল্লাহ আল মামুন প্রমূখ।
প্রসঙ্গত, গতবছরের ১৭ ডিসেম্বর বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে মমিনুর রহমানকে চট্টগ্রামের জেলা প্রশাসক নিযুক্ত করা হয়।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.