সিটিজেন নিউজ ডেস্ক:
আপডেট: ২০২১-০২-০৪ , ১১:২৩ এএম
ছবি । সিটিজেন নিউজ
চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৭২ জনের। এ নিয়ে চট্টগ্রামে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩২ হাজার ২৮৭ জন। এসময়ে করোনায় মৃত্যুবরণ করেনি কেউ। বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) সকালে সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে জানা যায়, কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাব ও চট্টগ্রামের ৬টি ল্যাবে ১ হাজার ৩৬৬টি নমুনা পরীক্ষা করা হয়।
এর মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৮০টি, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ৮১৮টি, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ৩৩৯টি, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ২৩টি নমুনা পরীক্ষা করা হয়।
এতে চবি ল্যাবে ১৯ জন, বিআইটিআইডি ল্যাবে ১৮ জন, চমেক ল্যাবে ২০ জন এবং সিভাসু ল্যাবে ৩ জন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন।
এছাড়া, বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ৪০টি নমুনা পরীক্ষা করে ১১টি, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ১৩টি নমুনা পরীক্ষা করে ১ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।
এদিন জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) এবং শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে নমুনা পরীক্ষা করা হয়নি।
আবার কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে চট্টগ্রামের ৫৩টি নমুনা পরীক্ষা করে কারো শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব মেলেনি।
চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টার নমুনা পরীক্ষায় ৭২ জন নতুন আক্রান্ত শনাক্ত হয়েছেন। নমুনা পরীক্ষা করা হয়েছে ১ হাজার ৩৬৬টি। নতুন আক্রান্তদের মধ্যে নগরে ৫৬ জন এবং উপজেলায় ১৬ জন।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.