‘দারিদ্রতা কমলেই ভিক্ষুকের সংখ্যাও কমবে’

 নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৩-০৪ , ০৫:৫৮ পিএম

‘দারিদ্রতা কমলেই ভিক্ষুকের সংখ্যাও কমবে’

দারিদ্রতা কমলেই দেশে ভিক্ষুকের সংখ্যাও কমে আসবে বলে মনে করেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। সকালে রাজধানীর শেরে বাংলানগরের বাংলাদেশ ইনিস্টিটিইট অব গভার্নেন্স ম্যানেজমেন্ট আয়োজিত এক প্রশিক্ষণ কর্মশালায় লেকচার দেন পরিকল্পনামন্ত্রী।

এসময় সরকারের উন্নয়ন পরিকল্পনা ও বাজেট সম্পর্কে অংশগ্রহনকারীদের ধারণা দেন তিনি। বলেন পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য ভর্তুকি বা প্রণোদনা অব্যাহত রাখলেও তা অর্থনীতির জন্য ইতিবাচক হয় না।

এছাড়াও জলবায়ু পরিবর্তনে বাংলাদেশের হুমকি তুলে ধরেন মন্ত্রী। বলেন উন্নত দেশগুলো নিজেরাই জলবায়ু ঝুঁকি তহবিলের ঘোষণা দিলেও বাংলাদেশ এখন পর্যন্ত কোন সহায়তা পায়নি। জলবায়ুর ঝুঁকি উপলব্ধি করে বাংলাদেশ নিজেই অর্থের সংস্থান করার চেষ্টা করছে বলেও জানান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।