সিটিজেন নিউজ ডেস্ক:
আপডেট: ২০২১-০২-০৩ , ১০:২০ এএম
চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১ হাজার ৩৫৭টি নমুনা পরীক্ষা করে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৮০ জন। এ নিয়ে মোট করোনায় আক্রান্ত ৩৩ হাজার ২১৫ জন। এ সময়ে নতুন করে করোনায় মৃত্যুবরণ করেনি কেউ। বুধবার (৩ ফেব্রুয়ারি) সকালে সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, এইদিন কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাব ও চট্টগ্রামে ৭টি ল্যাবে নমুনা পরীক্ষা হয়।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৬২টি নমুনা পরীক্ষা করে ২০ জনের করোনা শনাক্ত হয়েছে। বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ৮৭৪টি নমুনা পরীক্ষা করা হয়। এতে শনাক্ত হয় ৫ জন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ল্যাবে ১৩০টি নমুনা পরীক্ষা করে ১৮ জনের শরীরে করোনা পাওয়া গেছে। চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ৪৮টি নমুনা পরীক্ষা করে ৭ জনের শরীরের করোনা শনাক্ত হয়েছে।
তাছাড়া, ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ৯০টি নমুনা পরীক্ষা করে ২৩ জন, শেভরণ ক্লিনিকেল ল্যাবরেটরিতে ৭৪টি নমুনা পরীক্ষা করে ৫ জন এবং চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ১৫টি নমুনা পরীক্ষা করে ২ জন করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছেন।
তবে জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) এইদিন কোনো নমুনা পরীক্ষা করা হয়নি। কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ৬৪টি নমুনা পরীক্ষা করে কারো শরীরে করোনার অস্তিত্ব মিলেনি।
চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টার নমুনা পরীক্ষায় ৮০ জন নতুন আক্রান্ত শনাক্ত হয়েছেন। এইদিন নমুনা পরীক্ষা করা হয় ১হাজার ৩৫৭টি। নতুন আক্রান্তদের মধ্যে নগরে ৫৯ জন এবং উপজেলায় ২১ জন।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.