সিটিজেন নিউজ ডেস্ক:
আপডেট: ২০২১-০২-০২ , ০৩:১২ পিএম
চট্টগ্রামের আনোয়ারায় ১ লাখ ৩০হাজার ইয়াবাসহ মোঃ আলাউদ্দিন (২৭) নামে একজনকে আটক করেছে র্যাব। সোমবার (১ ফেব্রুয়ারি) রাতে গহিরা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে র্যাব ৭ চট্টগ্রাম।
র্যাবের দাবি আটক আলাউদ্দিন একজন মাদক ব্যবসায়ী।
বিষয়টি নিশ্চিত করে মঙ্গলবার (২ ফেব্রয়ারি) র্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার নুরুল আবছার সিটিজেন নিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে আনোয়ারা থানাধীন গহিরা এলাকায় অভিযান চালিয়ে আনুমানিক ০৬ কোটি ৫০ লক্ষ টাকা মূল্যের ১,৩০,০০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ আলাউদ্দিনকে আটক করা হয়েছে।
সে দীর্ঘদিন যাবত মায়ানমার হতে সাগর পথ ব্যবহার করে ইয়াবা ট্যাবলেটের বড় বড় চালান বাংলাদেশে আনয়ন করে পরবর্তীতে তা চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলের মাদক ব্যবসায়ীদের নিকট বিক্রয় করে আসছে।তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.