সিটিজেন নিউজ ডেস্ক:
আপডেট: ২০২১-০২-০১ , ০৩:১৫ পিএম
ছবি । সিটিজেন নিউজ
চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ১০১৫টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ৬৪ জনের। এ নিয়ে মোট করোনা আক্রান্ত হয়েছেন ৩৩ হাজার ২৭ জন। এ সময়ে করোনায় মৃত্যুবরণ করেনি কেউ। সোমবার (০১ ফেব্রুয়ারি) সকালে সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, এইদিন কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবসহ চট্টগ্রামের ৭টি ল্যাবে নমুনা পরীক্ষা হয়।
বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ৫৯৭টি নমুনা পরীক্ষা করা হয়। এতে শনাক্ত হয় ৪ জন। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ১৫৩টি নমুনা পরীক্ষা করে ১৫ জনের শরীরে করোনা ভাইরাস পাওয়া গেছে।
চট্টগ্রাম ভেটেরিনারী বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ৪৩টি নমুনা পরীক্ষা করে ৯ জনের করোনা শনাক্ত হয়েছে। কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে চট্টগ্রামের ৫৮টি নমুনা পরীক্ষা করে ১ জনের শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব মিলেছে।
বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ৪৮টি নমুনা পরীক্ষা করে ২১ জন, শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ৮৫টি নমুনা পরীক্ষা করে ১১ জন, আগ্রাবাদ মা ও শিশু হাসপাতাল ল্যাবে ১৮টি নমুনা পরীক্ষা করে ৩ জনের করোনা শনাক্ত হয়েছে।
এদিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাব ও চট্টগ্রাম জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) কোনও নমুনা পরীক্ষা করা হয়নি।
চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টার নমুনা পরীক্ষায় ৬৪ জন নতুন আক্রান্ত শনাক্ত হয়েছেন। এইদিন নমুনা পরীক্ষা করা হয় ১০১৫টি। আক্রান্তদের মধ্যে নগরে ৬০ জন এবং উপজেলায় ৪ জন।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.