সিটিজেন নিউজ ডেস্ক:
আপডেট: ২০২১-০১-৩১ , ০৯:১৮ এএম
ছবি । সিটিজেন নিউজ
হেফাজতে ইসলামের আমীর শায়খুল হাদীস আল্লামা জুনায়েদ বাবুনগরীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি বেশ অসুস্থ বলে জানা গেছে। শনিবার (৩০ জানুয়ারি) রাত সাড়ে আটটায় চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, শারীরিকভাবে আল্লামা জুনায়েদ বাবুনগরী বেশ দুর্বল হয়ে পড়েছেন। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বাবুনগরীর ব্যক্তিগত সহকারী এনামুল হাসান ফারুকী।
তিনি বলেন, শনিবার বিকালে হঠাৎ জ্বর উঠেছিল হুজুরের। কয়েকবার বমিও করেছেন। এরপর সন্ধ্যার দিকে শরীর বেশি দুর্বল হওয়ায় তাকে রাতে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালে নেয়ার পর ডাক্তার বেশ কয়েকটি পরীক্ষা দিয়েছেন। রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত বলা যাবে।
উল্লেখ্য, আল্লামা বাবুনগরী দীর্ঘদিন ধরে কিডনী ও ডায়াবেটিস জনিত সমস্যায় ভুগছেন।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.