পৌরসভা নির্বাচন: বেশ কয়েকটি কেন্দ্রে সংঘর্ষ ও ককটেল বিস্ফোরণ

 সিটিজেন নিউজ ডেস্ক:
আপডেট: ২০২১-০১-৩০ , ০২:৫৯ পিএম

পৌরসভা নির্বাচন: বেশ কয়েকটি কেন্দ্রে সংঘর্ষ ও ককটেল বিস্ফোরণ ছবি । সিটিজেন নিউজ

তৃতীয় ধাপে দেশের ৬২টি পৌরসভায় চলছে ভোট গ্রহণ। শনিবার (৩০ জানুয়ারি) সকাল আটটায় শুরু হওয়া ভোট চলবে বিকেল ৪টা পর্যন্ত। এরমধ্যে কয়েকটি পৌরসভায় সংঘর্ষ ও ককটেল বিস্ফোরণের ঘটনাও আছে।

ফেনীর রামপুর হাজী শামসুল হক সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে কয়েকটি ককটেল বিস্ফোরণ হয়েছে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যশোর মনিরামপুরের একটি কেন্দ্রে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ হয়। বিস্ফোরণ হয় বেশ কয়েকটি ককটেলের। এতে এক কাউন্সিলর প্রার্থী আহত হন।

এদিকে, ঝিনাইদহের হরিণাকুণ্ডু পৌরসভার একটি কেন্দ্রে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এসময় ভাঙচুর করা হয় ব্যালট বাক্স। রাজশাহীর কেশরহাট পৌরসভার একটি কেন্দ্রে ভোট দেয়া নিয়ে অনিয়মের অভিযোগ মিলেছে।